দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে ৪৯ বিচ্ছিন্ন ঘটনা, গ্রেফতার ১৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮

দুর্গাপূজাকে কেন্দ্র করে গত কয়েকদিনে সারাদেশে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা দায়ের হয়েছে, আর গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এসব তথ্য জানান।

আইজিপি বলেন, ‘পূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারাদেশে মোট ৩৩ হাজার মণ্ডপে পূজা হচ্ছে। এর মধ্যে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনও অপ্রীতিকর পরিস্থিতি হয়নি। সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবেই পূজা উদযাপন হচ্ছে।’

তিনি বলেন, ‘পুলিশের তালিকা অনুযায়ী পূজা মণ্ডপকেন্দ্রিক ৪৯টি ঘটনায় ১৫টি মামলা হয়েছে, এসব ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অনেকগুলো সাধারণ ডায়েরিও (জিডি) হয়েছে। তদন্ত করে দায়ী প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার উদাহরণ তুলে ধরে আইজিপি বলেন, ‘চট্টগ্রামে জামায়াত কর্মী পরিচয়ে হামলার একটি ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তে জানা গেছে, তিনি প্রকৃতপক্ষে জামায়াতের সঙ্গে যুক্ত নন। এছাড়া কোথাও কোথাও পূজা মণ্ডপের গেটের কাপড় ছিঁড়ে ফেলা, বাতাসে প্রতিমা ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে।’

আইজিপি আশ্বস্ত করে বলেন, “যেকোনও ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার প্রচেষ্টা পুলিশ কঠোরভাবে দমন করবে। পূজা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

/এবি/এম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের