দুর্গাপূজা বাধাগ্রস্ত করতেই খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা হয়েছে: উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৬

সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজা যেন ভালোভাবে করতে না পারেন, সেজন্য খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, ‘দেশে-বিদেশে পালিয়ে থাকা ফ্যাসিস্টরা খাগড়াছড়ির সন্ত্রাসীদের মদত দিয়েছে।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি ইস্যু নিয়ে বৈঠক শেষে ও পরে বিকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে বড় পূজার অনুষ্ঠান হচ্ছে ঢাকেশ্বরীর অনুষ্ঠান। এর পবিত্রতা রক্ষা আমাদের সবার দায়িত্ব। আপনারা সবাই এর পবিত্রতা রক্ষা করবেন। এ অনুষ্ঠানের নিরাপত্তার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যেখানে পুলিশ, সশস্ত্র বাহিনী, আনসারসহ অনেক স্বেচ্ছাসেবক আছেন।’

তিনি বলেন, ‘খাগড়াছড়ির গুইমারায় একটা ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটানোর উদ্দেশ্যই ছিল যেন পূজা শান্তিপূর্ণভাবে হতে না পারে। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করেছে এই পূজাটা যেন ভালোভাবে না হয়। এসব সন্ত্রাসীর কর্মকাণ্ড প্রতিহত করা হয়েছে। যে কারণে পাহাড়েও পূজা ভালোভাবে হচ্ছে।’

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আপনারা সবাই চেষ্টা করবেন আমাদের এই পূজা যেন ভালোভাবে হতে পারে। সন্ত্রাসীরা সব জায়গায় চেষ্টা করবে। এসব সন্ত্রাসীর মদতদাতা রয়েছে দেশে ও দেশের বাইরে। এই মদতদাতাদের অসৎ উদ্দেশ্য যাতে সফল না হয় সে চেষ্টা করবেন।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত রয়েছে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা সঠিক সংবাদ প্রকাশ করবেন। যাতে যারা অসত্য সংবাদ দেয় সেটা যেন বন্ধ হয়ে যায়। আপনারা কোনও সংবাদ যাচাই না করে দেবেন না। এ জন্য একটা অ্যাপও করা হয়েছে।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সন্ত্রাসীদের চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু সংখ্যক সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।’

/জেইউ/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
এক জেলার ৪৩ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, অভিযান শুরু
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুর্গাপূজায় মাংস খাওয়া কেন হিন্দু বাঙালিদের ঐতিহ্য?
সর্বশেষ খবর
আট দফা যেকোনও সময় ১ দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
আট দফা যেকোনও সময় ১ দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ফেসবুকের ভ্রমণ পোস্ট দেখে গন্তব্য বাছাইয়ের আগে যা যাচাই করবেন
ফেসবুকের ভ্রমণ পোস্ট দেখে গন্তব্য বাছাইয়ের আগে যা যাচাই করবেন
বিষপানে অসুস্থ বাবা ও মারা যাওয়া তিন সন্তানের পরিচয় মিলেছে
বিষপানে অসুস্থ বাবা ও মারা যাওয়া তিন সন্তানের পরিচয় মিলেছে
এআইয়ের পর এবার এজিআই, গবেষণা গুগল ইনস্টিটিউট
এআইয়ের পর এবার এজিআই, গবেষণা গুগল ইনস্টিটিউট
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড