দুর্গাপূজা সম্প্রীতি বৃদ্ধিসহ মানবিক মূল্যবোধের বার্তা বহন করে: খাদ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৩

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয়, বরং সবার মধ্যে গভীর ভ্রাতৃত্ববোধ, ঐক্য, সৌহার্দ্য এবং সম্প্রীতি বৃদ্ধিসহ মানবিক মূল্যবোধের বার্তা বহন করে।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তেজগাঁওয়ে মুদ্রণ প্রকাশনা অধিদপ্তরের কর্মচারীদের আয়োজিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘দুর্গাপূজা মানুষের সম্পর্ক, মানবিক ভালোবাসা, মানুষের দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ ও ঐক্যকে শক্তিশালী করে।’শুধু ভক্তি নয়, প্রকৃতির প্রতি ভালোবাসা রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত হয়। বর্তমানে পরিবেশ ধ্বংস, খাদ্যসংকট ও নানা সামাজিক চ্যালেঞ্জের সময়ে দুর্গাপূজার মতো উৎসব আমাদের প্রকৃতির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।’

আলী ইমাম মজুমদার আরও বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ, এখানে বিভাজনের কোনও স্থান নেই।’ তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করতে আহবান জানান।

/এসআই/এমএইচআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
দেশে খাদ্যের সংকট হওয়ার কোনও আশঙ্কা নেই: আলী ইমাম মজুমদার
সর্বশেষ খবর
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ