তরুণ প্রজন্মের কাছে মহানবী (সা.) এর জীবনাদর্শ তুলে ধরার আহ্বান বাণিজ্য উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৫, ১৪:২০আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৪:২০

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ। তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, কিন্তু অতি সাধারণ ছিল তার জীবন। তরুণ প্রজন্মের কাছে তার অনুকরণীয় জীবনদর্শন তুলে ধরতে পদক্ষেপ নিতে হবে।

বুধবার (১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির মসজিদ উত-তাকওয়া সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী সিরাত আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, নতুন প্রজন্ম বইপত্র পড়ে নবী করিম (সা.) এর জীবনী জানে। আমরা চেষ্টা করেছি, এই প্রদর্শনীর মাধ্যমে তারা তাদের কল্পনার সঙ্গে যেন নবীজির যাপিত জীবনকে মিলিয়ে নিতে পারে। এই প্রদর্শনী দেখে তারা বুঝতে পারবে, কত সাধারণ জীবন থেকে তিনি কী অসাধারণ সম্মানের অধিকারী হয়েছেন।

শেখ বশিরউদ্দীন তার বক্তব্যে নতুন প্রজন্মকে নৈতিকতা, সততা ও মানবিকতায় সমৃদ্ধ করে গড়ে তোলার প্রয়াসের প্রসংশা করে বলেন, মসজিদ উত-তাকওয়া সোসাইটি নবী (সা.) এর জীবনকে তুলে ধরতে যে উদ্যোগ নিয়েছে তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উদ্যোগ অন্যরাও নিতে পারে। তিনি তরুণদের নবীজির জীবনী অধ্যয়ন ও তার শিক্ষাকে জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

উল্লেখ্য, সিরাত আয়োজন উপলক্ষে মসজিদ উত তাকওয়া সোসাইটি মসজিদের চতুর্থ তলায় একটি প্রদর্শনীর আয়োজন করেছে, যেখানে সিম্বোলিকভাবে মহানবী (স.) এর যাপিত জীবনকে তুলে ধরতে মাটির ঘর,তৈজসপত্র, পানি ধরে রাখার মসক, খেঁজুর পাতার ছাওনি, খাট এবং প্রিয় খাবারগুলোকে প্রদর্শন করা হচ্ছে। মসজিদ উত-তাকওয়া সোসাইটি আয়োজিত তিন দিনব্যাপী সিরাত আয়োজনে রয়েছে সিরাত বই প্রদর্শনী, সিরাত আলোচনা, নাশিদ সন্ধ্যা, শিশুতোষ আলোচনা, নারীদের জন্য বিশেষ হালাকা, নবীজির সুবাস, রঙ-তুলিতে নবীজির শহর, ফুড অব প্রফেট (সা.) বায়োগ্রাফি অব প্রফেট (সা.) এবং থ্রিডি এনিমেশন শো। ১-৩ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। নারীদের জন্য জোহরের থেকে আসর পর্যন্ত প্রবেশ উন্মুক্ত থাকবে।

এ সময় মসজিদ উত তাকওয়া সোসাইটির খতিব সাইফুল ইসলাম, ডা. এম এ আজিজ, হাসান সহিদ সিদ্দিকী, তাজুল ইসলাম ঢালী, জি এম ফারুক, রিয়াজ আহমেদ সফিউল্লাহ, প্রফেসর মোজাম্মেল হক, মামুন উর রশিদ পারভেজ এবং তাকওয়া মসজিদের অন্যান্য মুসল্লিরা উপস্থিত ছিলেন। পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নবীজির জীবনভিত্তিক বইয়ের প্রদর্শনী ঘুরে দেখেন।

/এসআই/আরকে/
সম্পর্কিত
নবীকে নিয়ে কটূক্তির শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি হানজালার
মহানবী (সা.)-এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে: ধর্ম উপদেষ্টা
চট্টগ্রামে লাখো মানুষের উপস্থিতিতে চলছে বৃহত্তম জশনে জুলুস
সর্বশেষ খবর
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কারাগারেই শুরু হয়েছিল ও. হেনরির সাহিত্যজীবন
কারাগারেই শুরু হয়েছিল ও. হেনরির সাহিত্যজীবন
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী