মহানবী (সা.)-এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫৭

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বর্তমানে তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগমাধ্যম, প্রযুক্তি ও বিভিন্ন সাংস্কৃতিক চ্যালেঞ্জের মুখোমুখি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় রাসুল (সা.)-এর সিরাত তাদেরকে মুক্তির পথ দেখাবে। মহানবী (সা.)-এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোর শরীফ মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতায় ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘তরুণ প্রজন্ম একটি জাতির শক্তি, ভবিষ্যৎ নেতৃত্ব এবং উন্নয়নের প্রধান চালিকাশক্তি। ইসলামে তরুণদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার গুরুত্ব রাসুল (সা.)-এর সিরাতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। মহানবী (সা.) তাঁর জীবনাচরণ, শিক্ষা ও দিকনির্দেশনা প্রতিটি মুসলিম তরুণের প্রেরণার উৎস।’

তিনি আরও বলেন, ‘রাসুল (সা.)-এর সিরাত অনুসরণে তরুণদের মাঝে সততা, নৈতিকতা, দায়িত্বশীলতা ও জ্ঞানার্জনের স্পৃহা জাগ্রত করা সম্ভব হলে তারা কেবল ব্যক্তি জীবনই নয়, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।’ তিনি তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর আদর্শে জীবন গড়ার আহ্বান জানান।

মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. রওশিন রেজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বক্তৃতা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, কাউন্সিলর (প্রেস) মোহাম্মদ তৈয়ব আলীসহ মেডিক্যাল কলেজের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা উপমহাদেশের অন্যতম প্রসিদ্ধ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।

/এসআই/কেএইচটি/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত