পানির সঠিক উৎপাদন-সিস্টেম লস নির্ধারণে ঢাকা ওয়াসার কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৫, ১৮:৪২আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১৮:৪২

পানির সঠিক উৎপাদন ও সিস্টেম লস নির্ধারণের জন্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে ঢাকা ওয়াসা।

শুক্রবার (৩ অক্টোবর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দিয়েছেন।

সচিব মশিউর রহমান খান জানিয়েছেন, এই কমিটি পানির সঠিক উৎপাদন ও সিস্টেম লস নির্ধারণের জন্য মিটার স্থাপন, নষ্ট মিটার পুনঃস্থাপন বিষয়ক ওয়াসার পাম্পগুলো সরেজমিনে পরিদর্শন করবে। তারা বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে সুপারিশসহ লিখিত আকারে একটি প্রতিবেদন ৩০ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক বরাবর দাখিল করবেন।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির প্রধান প্রকৌশলী আব্দুস সালাম ব্যাপারীকে এবং সদস্য সচিব করা হয়েছে প্রধান রাজস্ব কর্মকর্তা মাহাবুর রহমানকে।

কমিটির বাকি সদস্যরা হলেন- ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক এস এম মোস্তফা কামাল মজুমদার, সচিব মশিউর রহমান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম, মডস সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ্ আলম, উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী এবং রাজস্ব জোন ৯ এর উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম।

/এএইচএস/এমএইচআর/
সম্পর্কিত
বরিশাল সিটি করপোরেশনঅনলাইন সেবায় মিলবে বিশুদ্ধ পানি, অভিযোগ জানালে সমস্যা সমাধান
সুপেয় পানির সমস্যা নিরসনে ইউনিসেফের সহযোগিতা চাইলেন মির্জা ফখরুল 
মরুকরণের ঝুঁকিতে বরেন্দ্র অঞ্চল, তবু কেউ মানছে না বিধিনিষেধ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের