দুবাইয়ে ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে প্যারালাল ইভেন্ট ২০২৫’-এ নৌপরিবহন উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৫, ১৫:১৫ আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১৫:১৫

সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থার (আইএমও) ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে প্যারালাল ইভেন্ট ২০২৫’-এ অংশগ্রহণ করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হতে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই ইভেন্টে অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের মন্ত্রী, কূটনীতিক, নৌপরিবহন খাতের বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা।

এই অনুষ্ঠানে নৌপরিবহন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। নৌপরিবহন উপদেষ্টা ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর সাসটেইনেবল ওশানস’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করে বিশেষভাবে উন্নয়নশীল দেশগুলোর জন্য সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কৌশল ও উদ্যোগ তুলে ধরেন। তিনি বাংলাদেশসহ অন্যান্য দেশকে এই প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে যুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ড. সাখাওয়াত হোসেন তার আলোচনায় টেকসই সমুদ্র ব্যবস্থাপনা, নৌপরিবহন খাতে দক্ষ জনশক্তি উন্নয়ন, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং সমুদ্রসম্পদ সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনীতি (ব্লু ইকোনোমি) উন্নয়নে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

প্যানেল ও বৈঠকের পাশাপাশি উপদেষ্টা অন্যান্য দেশের প্রতিনিধি ও কৌশলগত অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় বাংলাদেশের নৌপরিবহন খাতের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা হয়। নৌপরিবহন উপদেষ্টা বিশেষভাবে আসন্ন এইএমও কাউন্সিল নির্বাচনে (ডিসেম্বর ২০২৫) ‘সি ক্যাটাগরিতে’ সদস্য পদে বাংলাদেশের পক্ষে আইএমওভুক্ত দেশগুলোর সমর্থন কামনা করেন।

/এসআই/এমএইচআর/
সম্পর্কিত
খুলনা শিপইয়ার্ডে টাগবোট ‘টিয়াখালী-৪’ নির্মাণ
পরিবার নিয়ে বিদেশ ভ্রমণে সিঙ্গাপুর নাকি দুবাই কোনটি সেরা
দুবাইয়ে নেই পোস্টাল কোড, তবু কীভাবে ঠিকানায় পৌঁছে যায় পার্সেল?
সর্বশেষ খবর
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!