যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৫, ২১:৫৮আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ২১:৫৮

যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান।

শুক্রবার (৩ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে একাধিক মার্কিন কর্মকর্তার সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক এম আরিফুল ইসলাম তার সঙ্গে ছিলেন।

খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব এবং ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপের প্রতি দেশটির জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা বিষয় নিয়েও আলোচনা হয়। আন্ডার সেক্রেটারি হুকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করেন। জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গাদের জন্য ৬০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানান ড. খলিলুর রহমান।

যুক্তরাষ্ট্রের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরুপের সঙ্গে পৃথক বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন খলিলুর রহমান।

তিনি সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে সদ্য সমাপ্ত শুল্ক আলোচনার ফলোআপ পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমাতে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন খলিলুর রহমান। বাণিজ্য ব্যবধান কমে যাওয়ায় শুল্ক আরও কমানোর বিষয়টি বিবেচনা করার জন্য লিঞ্চকে অনুরোধ করেন তিনি।

ব্রেন্ডন লিঞ্চ ট্যারিফ চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাণিজ্য ব্যবধান হ্রাস করার বিষয়টি সম্পূর্ণ বিবেচনা করার আশ্বাস দেন।

/এসও/এম/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের