সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে ব্যারিস্টার আহসান হাবিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৫, ২২:৩২আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ২২:৩২

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার (৪ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আব্দুস সালাম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আহসান হাবিবের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে জামিন শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেন। 

এ মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১২ সেপ্টেম্বর দুপুরে গুলশানের ফজলে রাব্বী পার্কের পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার হাতে উসকানিমূলক স্লোগান দেন। এসময় তারা গাড়ি ভাংচুরের চেষ্টা করে জনমনে ভীতির সঞ্চার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে পালানোর চেষ্টাকালে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে রাষ্ট্রকে ‘অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে’ নিজেরা সংগঠিত হওয়ার জন্য বিভিন্ন প্রচার-প্রচারণার প্রমাণ পেয়েছে পুলিশ।

এ ঘটনায় গুলশান থানার এসআই মাহাবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

এ মামলায় আজ ভোরে ব্যারিস্টার আহসান হাবিবকে গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

/এনএইচ/এম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম