মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অস্ত্র ও গাঁজাসহ ১৭ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৫, ১৬:৫৩আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৭:০০

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ১৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২ ও সেনাবাহিনী।

 শনিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।

রবিবার (৫ অক্টোবর) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু সইস করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. মনোয়ার হোসেন (২৪), মো. আবিদ হোসেন (৩২), মো. নুর ইসলাম (২০), মো. বন্যা (৩৬), মো. আব্দুল লতিফ (৫০), মো. আলমগীর (৪০), মো. বুলু (২১), মো. ফিরোজ (২৬), মো. আলামিন (২০), মো. ভুট্টু (৫০), মো. আসলাম (১৬), মো. জাফর (৪০), মো. তাজউদ্দিন (৪০), মো. মাসুম (৩৮), মো. জাবেদ (৪১), মো. মুরাদ (১৮) এবং মো. বাবু (৩১)।

অভিযানে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সামুরাই তলোয়ার এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় সম্প্রতি কয়েকটি ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে ওঠে। তারা ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এসব তথ্য স্থানীয় জনসাধারণ, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম সূত্রে জানা গেলে র‌্যাব-২ টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করে।

এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধারসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দিনের বেলা আত্মগোপনে থেকে রাতের বেলা ছিনতাই ও মাদক ব্যবসা চালাতো। তাদের মধ্যে অনেকে এর আগেও একই ধরনের মামলায় কারাভোগ করেছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব-২।

/এবি/এম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী