যাত্রাবাড়ী থেকে মাংস ব্যবসায়ী অপহরণ, মুক্তিপণ দিয়ে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৫, ১৯:১৬আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ২০:১৭

রাজধানীর যাত্রাবাড়ী থেকে অপহৃত হবার পর মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়েছে মো. মকবুল (৩৮) নামের এক মাংস ব্যবসায়ীকে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৬টার দিকে যাত্রাবাড়ী থেকে তাকে অপহরণ করা হয়।

মুক্তিপণ পেয়ে দুপুরে মকবুলকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মদনপুরে ফেলে যায় অপহরণকারীরা। খবর পেয়ে স্বজনরা সেখান গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। বিকালে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপহৃতের বড় ভাই শাহ আলম সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আলমপুরা গ্রামের বাসিন্দা তারা। তার ভাই মকবুল পেশায় কসাই। তিনি বিভিন্ন স্থান থেকে গরু খাসি কাটার পর ভুঁড়ি সংগ্রহ করে। পরে এলাকায় নিয়ে এসে বিক্রি করেন। 

শাহ আলম বলেন, ‘সকালে মকবুল মানিকনগর এলাকায় একটি গরু কাটার কাজে যাচ্ছিল। পথে যাত্রাবাড়ী এলাকায় একটি কালো রঙের মাইক্রোবাসে করে কয়েকজন অপহরণকারী এসে তাকে পথরোধ করে গাড়িতে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা তাকে হাত, পা, চোখ বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার মোবাইল দিয়ে স্বজনদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তাকে মুক্ত করতে তারই মোবাইল নম্বরে ৬০ হাজার টাকা পাঠানো হয়। পরে অপহরণকারীরা ওই টাকা নিজেদের মোবাইলে ট্রান্সফার করে মোবাইল এবং সিম ভেঙে ফেলে। সকালে সোনারগাঁ থানার মদনপুর এলাকায় তাকে রাস্তায় ফেলে দিয়ে যায় অপহরণকারীরা।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আহত মকবুল জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।’

/এআইবি/জেইউ/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম