নুরের ওপর হামলা, তদন্ত কমিশনের সঙ্গে গণ-অধিকার পরিষদের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৫, ২২:৪০ আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ২২:৪০

নুরুল হক নুরসহ গণ-অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে বৈঠক করেছেন গণ-অধিকার পরিষদের নেতাকর্মীরা। 

সোমবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সুপ্রিমকোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় এ বৈঠক হয়।

বৈঠকে গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, উচ্চতর পরিষদ সদস্য আবদুজ জাহের, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাটের বক্তব্য আলাদা আলাদাভাবে গ্রহণ করেন তদন্ত কমিশন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ‘আমরা তদন্ত কমিশনকে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর ঐ দিনের হামলার ঘটনার বিস্তারিত জানিয়েছি এবং তাদের কাছে ন্যায়বিচারের প্রত্যাশা করেছি। আমরা বলেছি, শেখ হাসিনার আমলে আমরা মার খেয়েছি, আমরা ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন সফল করার মাধ্যমে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি এবং ২০২৪ সাল পর্যন্ত টানা লড়াই করেছি।’

রাশেদ খাঁন আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও জুলাই গণঅভ্যুত্থানের শক্তি হয়েও নুরুল হক নুরসহ আমাদের নেতাকর্মীদের মার খাওয়া সরকারের জন্যই লজ্জাজনক। এই ঘটনার বিচার না হলে বিচারবিভাগের ওপর মানুষের আস্থা তৈরি হবে না। আমরা আপনাদের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে চাই। ঘটনার সঙ্গে যারাই সম্পৃক্ত থাকুক না কেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।’

/এএইচএস/এমএইচআর/
সম্পর্কিত
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
২৩ ভারতীয় নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলা
এবার দলীয় পদ স্থগিত হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী সেই প্রার্থীর
সর্বশেষ খবর
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
রিকশাচিত্রের শিল্পীদের জন্য বিশ্বমঞ্চে নতুন সুযোগ
রিকশাচিত্রের শিল্পীদের জন্য বিশ্বমঞ্চে নতুন সুযোগ
টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট
টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট
আধুনিক এয়ারবাসে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা
আধুনিক এয়ারবাসে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি