লালবাগে রাস্তা দখল ও মিটফোর্ডে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৫, ২৩:১১আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ২৩:১১

রাজধানীর লালবাগ এলাকায় রাস্তা দখল করে দোকান বসানো এবং মিটফোর্ড হাসপাতালে চুরির ঘটনায় সাতজনকে কারাদণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

রাস্তা দখল করে ব্যবসা

সোমবার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিরা দীর্ঘ ৮–১০ বছর ধরে লালবাগ এলাকার বিভিন্ন স্থানে রাস্তার ওপর সবজি, মাছ, মুরগি ও অন্যান্য পণ্য বিক্রির দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করে আসছিলেন। পুলিশের একাধিকবারের সতর্কতা, জরিমানা ও উচ্ছেদ অভিযান সত্ত্বেও তারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে লালবাগ থানা পুলিশ গত ৫ অক্টোবর রাতে রাস্তা দখলের অভিযোগে তাদের গ্রেফতার করে। পরবর্তীতে সোমবার (৬ অক্টোবর) লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আরিফুর রহমান আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন।

মিটফোর্ড হাসপাতালে চুরি

এছাড়া, একই আদালতে কোতোয়ালী থানা পুলিশের দায়ের করা পৃথক মামলায় মিটফোর্ড হাসপাতালে এক নারী রোগীর ব্যাগ থেকে ৪ হাজার ৫০০ টাকা চুরির অভিযোগে এক নারীকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডিএমপি জানায়, সোমবার সকাল ১১টার দিকে মিটফোর্ড হাসপাতালে এই চুরির ঘটনা ঘটে। কোতোয়ালী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ওই নারীকে আটক করে সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করলে আদালত সাজা দেন।

ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘রাজধানীতে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।’

/এবি/এমএইচআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের