বংশালে ভাড়া বাসা থেকে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৫, ০১:১৩আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০১:২৫

রাজধানীর বংশাল এলাকার নিজ বাসায় মো. আশফাক হোসেন লাম (১৫) নামের এক স্কুলছাত্রের আত্মহত্যার অভিযোগ উঠেছে। সে পরিবারের সঙ্গে বংশালের ওই ভাড়া বাসায় থাকতো।

সোমবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে বংশালের বিকে গাঙ্গুলি লেনের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আশফাক নবকুমার স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। সে রাতে সবার অগোচরে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশফাকের ভাই আলিফ বলেন, ‘রাতে আমরা ঘরে ছিলাম, হঠাৎ দেখি দরজা বন্ধ। পরে দরজা ভেঙে দেখি সে ফ্যানের সঙ্গে ঝুলছে। দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তখন আর বাঁচানো যায়নি।’

তবে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, ‘মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বংশাল থানায় জানানো হয়েছে।’

এআইবি/এবি/এমএইচআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী