স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সামছুল আলম দুদুর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৫, ১৪:৫৩আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১৪:৫৩

জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সামছুল আলম দুদু, তার স্ত্রী মেহের নিগার ও সন্তান সোহেলী নাজমিন তানিয়া, মেহেরাজ আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। 

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। 

দুদকের উপসহকারী পরিচালক মো. শফিউল্লাহ নিষেধাজ্ঞার আবেদন করেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল এসব তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়েছে, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সামছুল আলম দুদুর বিরুদ্ধে ২০১৪ সালে নির্বাচনের হলফনামায় তার সম্পদ দেখানো হয় ২০ লাখ ২৮ হাজার টাকা। কিন্তু বর্তমানে ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে জানা যাচ্ছে, সামছুল আলম দুদু এমপি থাকাকালীন নিজ ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বিপুল সম্পদ অর্জনে মানিলন্ডারিংয়ের মাধ্যমে তা অন্যত্র হস্তান্তর করার চেষ্টা করছেন।  বিশ্বস্ত সূত্রে জানা যায়, উল্লিখিত ব্যক্তিরা দেশত্যাগ করতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ করা আবশ্যক।

উল্লেখ্য, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার জয়পুরহাট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সামদুল আলম দুদু। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

৫ আগস্ট ২০২৪  বিগত সরকারের পদত্যাগের পর দিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী