মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৫, ১৮:০০আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১৮:০০
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (৬ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- খুশি ওরফে খুকি (৩০), অমিত (২৫), সাগর  (৩০),  ইসমাইল হোসেন মালেক (৪০), মোহাম্মদ আলী (৩২), আওয়াল ব্যাপারী (৪২), মিশাল (১৮), ফয়সাল (১৮), রায়হান (২২), ইমরান (২৬), মামুন (২৫), রাব্বি (২৫), নাইম মোল্লা (২৩) ও  মঞ্জিল শরীফ অপু (২৩)। এ সময় তাদের কাছ থেকে চারটি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা ও ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএমপি আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।
 
/এবি/আরআইজে/
সম্পর্কিত
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
পুলিশের সঙ্গে সংর্ঘষে গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী ঢামেকে ভর্তি 
ধর্ষণ মামলায় হাসপাতাল থেকে কারাগারে শিবির নেতা জিসান
সর্বশেষ খবর
আমি খেলি দেশের ইতিহাস গড়ার জন্য: এমবাপ্পে
আমি খেলি দেশের ইতিহাস গড়ার জন্য: এমবাপ্পে
অবশেষে যুক্তরাষ্ট্রের মাঠে নেইমারের অনুশীলন
অবশেষে যুক্তরাষ্ট্রের মাঠে নেইমারের অনুশীলন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতেও এআই
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতেও এআই
মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি