অবশেষে যুক্তরাষ্ট্রের মাঠে নেইমারের অনুশীলন

তানজীম আহমেদ, নিউজার্সি (যুক্তরাষ্ট্র) থেকে
১৭ জুন ২০২৬, ০৭:৪৬আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:৪৬

যুক্তরাষ্ট্রের মাঠে কবে অনুশীলন করবেন নেইমার জুনিয়র? এমন প্রশ্নের সুদত্তর দিতে পারেননি কেউই। এই কদিন নিউজার্সির মরিসটাউনে রেডস বুলের মাঠে গিয়ে সাংবাদিক থেকে শুরু করে সমর্থকদের হতাশ হতে ফিরতে হয়েছিল। তবে আজ নীরবে নেইমার মাঠের অনুশীলনে ফিরেছেন। ‘ক্লোজড ডোর’ অনুশীলন থাকায় ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের দেখা পাননি কেউই।

তবে গ্লোবো টিভি জানিয়েছে, ব্রাজিল জাতীয় দলে যোগ দেওয়ার পর নেইমার প্রথমবারের মতো অনুশীলনে স্নিকার্স এবং পরবর্তী সময়ে বুট পরে বল নিয়ে ঘাম ঝড়িয়েছেন। এরপর তিনি পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করেননি এবং বেশ কিছু ছবিও পোস্ট করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি এবং মেয়ে মাভিকে নিয়ে বেশ কয়েকটি ছবিতে হা্স্যোজ্বল দেখা গেছে।

চিকিৎসকদের তত্ত্বাবধান থেকে মাঠে ফেরার ক্ষেত্রে এটিই নেইমারের প্রথম পদক্ষেপ। তবে তার শারীরিক সক্ষমতা বাড়াতে এবং ম্যাচের জন্য পুরোপুরি ফিট হতে এখনো কিছুটা সময়ের প্রয়োজন। তাই বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ফিলাডেলফিয়ার মাঠে শুক্রবার হাইতির বিপক্ষে তার খেলার সম্ভাবনা কম।

এমনও হতে পারে দল যদি নক আউট পর্বে উঠে সেক্ষেত্রে নেইমারকে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। দলের ইতালিয়ান কোচ আনচেলত্তি মাঠে পুরো ফিট নেইমারকে চান। যেন ৯০ মিনিট খেলতে পারেন।

/ইউএস/
সম্পর্কিত
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসালেন মেসি
সর্বশেষ খবর

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ডিএনসিসিতে ১৭৮ জন নিয়োগ
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ডিএনসিসিতে ১৭৮ জন নিয়োগ
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসালেন মেসি
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসালেন মেসি
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি