মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৫, ২০:০৮আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ২০:০৮

হজযাত্রী নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন।

মঙ্গলবার (৭ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজ-১ শাখা থেকে এ বিষয়ে পত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৬ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। এ ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী/হজ অ্যাজেন্সিকে ভিসা ইস্যুর নিমিত্ত পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদ সম্বলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা হবে না।

উল্লেখ্য, সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুসারে আগামী ১২ অক্টোবর শেষ হবে আসন্ন ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম।

/এসআই/এমএইচআর/
সম্পর্কিত
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি