ঢাকায় জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণ চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৫, ০১:৪৫আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০১:৪৫

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

ররিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় সংলগ্ন হাজী রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় লিলি গোল্ড হাউজ নামের একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে এই চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার যাত্রাবাড়ি থানায় মামলা করেছেন দোকান মালিক জাকির হোসেন।

এজাহারে জুয়েলারি ব্যবসায়ী জাকির হোসেন বলেছেন, ‘গত ৫ অক্টোবর রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যাই। পরের দিন সকালে এসে দেখি পাশের দোকানের দেয়াল কেটে শোকেসে থাকা প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার (বাজারমূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা) এবং ক্যাশবাক্সে থাকা পৌনে তিন লাখ টাকা নিয়ে গেছে।’

এজাহারে উল্লেখ করা হয়েছে, দোকানের উত্তর পাশে দেয়ালের নিচের অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ভেতরে প্রবেশ করে পাকা দেয়াল কাটার বিভিন্ন সরঞ্জামও দেখতে পাওয়া গেছে।

এজাহারে জাকির হোসেনের অভিযোগ, ‘দুই মাস আগে পাশের দোকানটি অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি শহিদুল ইসলাম রতনের কাছ থেকে ভাড়া নেয় থ্রিপিস ব্যবসার নামে। আমার ধারণা, তারাই পূর্বপরিকল্পিতভাবে দেয়াল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটিয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাপড়ের ব্যবসার নামে পাশের দোকান ভাড়া নেওয়া ব্যক্তিদের শনাক্তে চেষ্টা চলছে। তারা ভুয়া কাগজপত্র নিযে দোকান ভাড়া নিয়েছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত ও গ্রেফতারে আমাদের অভিযান চলছে।’

/এবি/এম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের