গুমের শিকার বিশেষ বন্দিদের ডাকা হতো ‘মোনালিসা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৫, ১৬:৩৯আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১৬:৩৯

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে গুমের শিকার বিশেষ বন্দিদের আলাদা ‘কোড নেইম’ ছিল, তাদের ‘মোনালিসা’ নামে ডাকা হতো বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শেখ হাসিনার শাসন আমলে গুমের শিকার ব্যক্তিদের রোমহর্ষক নির্যাতনের বর্ননা তুলে ধরে বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চিফ প্রসিকিউটর এসব তথ্য জানান।

শুনানির একপর্যায়ে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, ‘‘গুমের শিকার ব্যক্তির হাত কেটে ফেলা, নখ উপড়ে ফেলা, ঘুর্ণায়মান চেয়ারে বসিয়ে, কিংবা ইলেকট্রনিক শক দিয়ে রোমহর্ষক সব নির্যাতন করা হতো।’’

তিনি জানান, এছাড়া গুমের শিকার বন্দিদের আলাদা ‘কোড নেইম’ ছিল। বিশেষ বন্দীদের ডাকা হতো ‘মোনালিসা’ নামে। আর গুম ঘরকে বলা হতো ‘আর্ট গ্যালারি’, যা পরবর্তী সময়ে ‘আয়নাঘর’ হিসেবে পরিচিতি পায়।

তাজুল ইসলাম বলেন, ‘‘অপরদিকে, গোপন বন্দিশালাগুলোকে ‘হাসপাতাল’ বা ‘ক্লিনিক’ নামে ডাকা হতো। আর গুমের শিকার ভুক্তভোগীদের বলা হতো ‘সাবজেক্ট’।

প্রসিকিউসনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের আবেদনের শুনানি নিয়ে আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দুই মামলায় অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেইসঙ্গে আসামিদের গ্রেফতার করে হাজির করতে আগামী ২২ অক্টোবর দিন নির্ধারণের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
আয়নাঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা 
সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর
সর্বশেষ খবর
ফাইনালে ধাক্কাধাক্কির পরও আর্জেন্টাইন খেলোয়াড়ের শাস্তি চান না গাভি!
ফাইনালে ধাক্কাধাক্কির পরও আর্জেন্টাইন খেলোয়াড়ের শাস্তি চান না গাভি!
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার