ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৫, ১৭:৫৬আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১৭:৫৬

রাজধানীর প্রায় ১৩ লাখ শিশুকে টাইফয়েডের টিকা দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামী ১২ অক্টোবর শুরু হবে টিকাদান কার্যক্রম, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। ডিএনসিসি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান এবং পিপিআই কেন্দ্রগুলোতে এই টিকা দেওয়া হবে।

বুধবার (৮ অক্টোবর) ডিএনসিসি নগর ভবনে টাইফয়েড টিকার ক্যাম্পেইন কর্মসূচিতে সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এ তথ্য জানান।

সভায় জানানো হয়, ৯ মাস থেকে ১৯ বছর বয়সী শিশুরা এই টিকা নিতে পারবে। আগামী ১২ অক্টোবর রেসিডেন্সিয়াল মডেল কলেজে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ কর্মসূচির উদ্বোধন করবেন। সরকারি ছুটির দিনগুলো ছাড়া প্রতিদিন টিকাদান কার্যক্রম চলবে। এ সময় ২ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ও সাধারণ কমিউনিটির ১২ লাখ ৯৪ হাজার ৬৯ জন শিশু কিশোরকে টিকা দেওয়া হবে।

সভায় ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও টিকাদান কাজে যারা সম্পৃক্ত থাকবেন তারা উপস্থিত ছিলেন।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম