বান্ধবীসহ ঢাবি ছাত্রীকে মারধর: স্বপ্ননিবাস হোস্টেলের ম্যানেজার কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ অক্টোবর ২০২৫, ১৯:২৫আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১৯:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী এবং তার বান্ধবীকে মারধরের মামলায় বেসরকারি ছাত্রীনিবাস ‘স্বপ্ননিবাস হোস্টেলের’ ম্যানেজার রাজিয়া বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বুধবার (৮ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই শামসুজ্জোহা সরকার আসামি রাজিয়া বেগমকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষ তার আইনজীবী জামিন আবেদন করেন। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) জামিন শুনানির দিন ধার্য করেন।

দুই শিক্ষার্থীকে মারধরের মামলায় মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা। মামলা দায়েরের পর রাজিয়াকে মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে ফার্মগেটের ইন্দিরা রোড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, নাফিসা তাবাসসুম প্রভা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী। গত ১ অক্টোবর সাড়ে ৭ হাজার টাকা ভাড়ায় স্বপ্ননিবাস হোস্টেলে ওঠেন। হোস্টেলে গেস্ট থাকার অনুমতি ছিল। তবে গেস্ট থাকলে অতিরিক্ত টাকা দিতে হবে কিনা তাকে তা জানানো হয়নি। মঙ্গলবার রাত ৯টার দিকে তার বান্ধবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সাইদুন্নেছা শাপলা আসলে ভাড়া বাবদ ৪০০ টাকা দাবি করে। বিষয়টি নিয়ে প্রভার সঙ্গে রাজিয়ার কথা কাটাকাটি হয়। ৯টা ৪০ মিনিটের দিকে হোস্টেল থেকে বের হয়ে যেতে বলেন রাজিয়া। ফোন পেয়ে শাপলার ভাই তাকে রাত সাড়ে ১০টার দিকে হোস্টেলের নিচে নিতে আসে। তখন রাজিয়া শাপলাকে যেতে বাধা দেয়। প্রভা রাজিয়ার কাছে ভাড়ার টাকা দিতে গেলে আবারও কথা কাটাকাটি হয়। হোস্টেল মালিক সোহেলের নির্দেশে রাজিয়া প্রভাকে মাথায় আঘাত করলে সে জ্ঞান হারায়।

সোহেলের নির্দেশ রাজিয়া তাকে এবং বান্ধবীকে মারধর করে, হুমকি দেয়। তার কাছে থাকা ৮ হাজার টাকা নিয়ে নেয় বলে মামলার অভিযোগে উল্লেখ করেন প্রভা।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের