মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৫, ১৪:১৪আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৪:১৪

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘শম্পা জুয়েলার্স’ নামে দোকানে এ ঘটনা ঘটে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক এ তথ্য জানান।

দোকানমালিক বলেন, গভীর রাতে দোকানের প্রায় ৪০০ ভরি নিজস্ব স্বর্ণালংকার এবং ১০০ ভরি বন্ধকী স্বর্ণালংকার চুরি হয়েছে। বর্তমান বাজারমূল্যে এর পরিমাণ প্রায় ১০ কোটি টাকার বেশি।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে রমনা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

ওসি গোলাম ফারুক বলেন, ‘মালিবাগ ফরচুন শপিং মলের দ্বিতীয় তলার শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পেয়েছি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত ৩টা ১০ মিনিটের দিকে শপিং মলের পেছনের তৃতীয় তলার জানালার গ্রিল ভাঙা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, এখান দিয়েই চোর ভেতরে প্রবেশ করে।’

তিনি বলেন, ‘চোরেরা দোকানের শাটার ভেঙে শোকেসে রাখা স্বর্ণালংকার নিয়ে যায়। মার্কেটের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্তের চেষ্টা চলছে।’

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, ‘মার্কেট বন্ধের পর দোকানমালিক ও কর্মচারীরা বাসায় চলে যান। এরপরই চোরেরা পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ চুরি হওয়া স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে।’

তিনি আরও জানান, চুরি হওয়া সোনার পরিমাণ নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে, তবে ঘটনাটি তদন্তাধীন।

/এবি/আরকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী