পুরোনো আইনে সাজাপ্রাপ্তদের দায়মুক্তি দিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৫, ১৬:০৩আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৬:০৭

ডিজিটাল সিকিউরিটি আইনে সাজাপ্রাপ্তদের দায়মুক্তি দিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশে সংশোধনী এনেছে সরকার।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংশোধনীর অনুমোদন দেওয়া হয়।

এদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, ‘গত ২১ মে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ পাস হয়েছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে ছোট্ট একটা ভুল হয়েছে। সেই ভুলের কারণে অধ্যাদেশে একটা বিষয় মিসিং ছিল। সেটা হচ্ছে ২০১৮ সালের নিপীড়নমূলক ডিজিটাল সিকিউরিটি আইনে যেই তদন্তগুলো ইতোমধ্যে জমা হয়ে গেছে কিংবা যে রায়গুলো হয়ে গেছে, যারা শাস্তি পেয়ে গেছেন, আমরা তাদের অব্যাহতি দেওয়ার জন্য আজ একটা সংশোধনী করেছি। আমরা মনে করি এর মাধ্যমে আওয়ামী লীগের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে নিপীড়ন তার শতভাগ সমাপ্তি হবে।’

তিনি বলেন, ‘আমাদের কাছে রিকোয়েস্ট এসেছিল যে যারা সাজা কেটে ফেলেছেন বা ভোগ করছেন তাদের কী হবে, আমরা এই সংশোধনীর মাধ্যমে তাদের দায়মুক্তি দিয়েছি।’

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, ‘তাদের ক্ষতিপূরণের বিষয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ৩০ ধারায় উল্লেখ করা আছে। সেজন্য আদালতের শরণাপন্ন হতে হবে।’

/এসও/এম/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের