স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমারের সম্পদ জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৫, ১৯:৪৩আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৯:৪৩

অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস ও তার স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের নামে ঢাকা, মাগুরা ও যশোরের ১৫টি দলিলে থাকা ৫ দশমিক ২৬ বিঘা জমি ও একটি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে তিনটি সঞ্চয়পত্র, ছয়টি ব্যাংক হিসাব ও তার স্ত্রীর দুইটি সঞ্চয়পত্র ও আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদকের পক্ষে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. রুহুল হক।

আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট উত্তম কুমার বিশ্বাস প্রাথমিক অনুসন্ধান চলাকালে দুদক থেকে প্রথম নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তার নিজ নামে ও তার স্ত্রী-সন্তানদের নামে সব ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের হিসাব থেকে অস্থাবর সম্পদ উত্তোলন করে ফেলেছেন। প্রাথমিক অনুসন্ধান শেষে তার এবং তার স্ত্রীর নামে সম্পদ বিবরণীর আদেশ জারি করা হলে সম্পদ বিবরণী কমিশনে দাখিলের আগেই তিনি তার স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের নামে দুইটি ফ্ল্যাটসহ তাদের নামে কয়েকটি জমি বিক্রি করে দিয়েছেন। উত্তম কুমার বিশ্বাস ও কৃষ্ণা বিশ্বাসের দাখিল করা সম্পদ বিবরণী ও প্রাপ্ত অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনায় উত্তম কুমার বিশ্বাস ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে নিম্নে বর্ণিত স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্যাদি পাওয়া যায়। এসব সম্পত্তি এখনি জব্দ বা অবরুদ্ধ না করা হলে তা বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট উত্তম কুমার বিশ্বাস ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, র‌্যাব-২ এ কর্মরত থাকাকালে ২০২৩ সালের ১ অক্টোবর উত্তম কুমারকে চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। পরের বছরের ৩০ মে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী