বিশ্ব ডিম দিবস আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ১২:৫৫ আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১২:৫৫

ইন্টারন্যাশনাল এগ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বব্যাপী ডিম দিবস পালিত হয়। সে হিসেবে শুক্রবার (১০ অক্টোবর) বিশ্বব্যাপী ডিম দিবস পালন করা হচ্ছে।

‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’ স্লোগান এ বছর বাংলাদেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো ডিম দিবস পালন করছে।

দেশের পোল্ট্রি খাতের বৃহৎ উদ্যোক্তাদের সংগঠন বিপিআইসিসি এবং ওয়াপসা- বাংলাদেশ শাখার যৌথ আয়োজনে বিশ্ব ডিম দিবস পালন করছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মতে, পুষ্টি চাহিদা পূরণ এবং সুস্বাস্থের জন্য প্রতিটি মানুষের বছরে ন্যূনতম ১০৪টি ডিম খাওয়া প্রয়োজন। 

প্রণিসম্পদ অধিদফতর বলছে, এখন গড়ে প্রতিটি মানুষের জন্য ১৩৭টি ডিমের সহজলভ্যতা রয়েছে।

বিশ্ব ডিম দিবস উপলক্ষে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড এগ অর্গানাইজেশন (WEO) ও ইন্টারন্যাশনাল এগ কমিশনের (IEC) উদ্যোগে বিভিন্ন দেশে নানা আয়োজন করা হয়েছে। কানাডায় এ বছর খামারিদের অবদানকে সম্মান জানিয়ে জাতীয় প্রচার চালানো হচ্ছে। ফ্রান্সে স্কুল শিক্ষার্থীদের জন্য পুষ্টিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ভারতের নাগপুর ভেটেরিনারি কলেজের পোলট্রি সায়েন্স বিভাগ পাঁচ হাজার একটি ডিম দিয়ে বিশ্বরেকর্ড গড়ার চেষ্টা করবে।

এদিকে বাংলাদেশের প্রাণিসম্পদ অধিদফতরের লক্ষ্যমাত্রায় ২০৩১ সাল নাগাদ ডিমের মাথাপিছু ভোগ ১৬৫টি এবং ২০৪১ সাল নাগাদ ২০৮টিতে উন্নীত করার লক্ষ্য নেওয়া রয়েছে।

১৯৯৬ সালে অনুষ্ঠিত আইইসি ভিয়েনা কনফারেন্স থেকেই এই ডিম দিবস পালন করা হচ্ছে। এই দিবসকে ঘিরে বিশ্বব্যাপী চলছে একটি ইতিবাচক ক্যাম্পেইন। যার মধ্য দিয়ে বিশ্বের মানুষের পুষ্টি চাহিদা পূরণে ডিমের প্রয়োজনীয়তার বার্তাটি সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

/এমকেএইচ/
সম্পর্কিত
আজ বিশ্ব ডিম দিবস
ডিম দিবসে বাকৃবিতে উৎসবমুখর আয়োজন
স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম যুক্ত করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
সর্বশেষ খবর
নদী ভাঙনে বদলে যাচ্ছে একটি জেলার মানচিত্র
নদী ভাঙনে বদলে যাচ্ছে একটি জেলার মানচিত্র
উইন্ডোজ সার্চকে আরও দ্রুত ও কার্যকর করতে মাইক্রোসফটের নতুন উদ্যোগ
উইন্ডোজ সার্চকে আরও দ্রুত ও কার্যকর করতে মাইক্রোসফটের নতুন উদ্যোগ
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
সবজির দাম আকাশচুম্বি ‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
ইরানে ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি, তিন দিনের হামলার ছক যুক্তরাষ্ট্রের
ইরানে ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি, তিন দিনের হামলার ছক যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি