মিরপুরে খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে দগ্ধ শিশু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৫, ১৩:৫৯আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১৩:৫৯

রাজধানীর মিরপুরে খেলাধুলা করতে গিয়ে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণে তামিম হোসেন (১০) নামে এক শিশু দগ্ধ হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরপুরের আনসার ক্যাম্প বিহারী পাড়ায় এ ঘটনা ঘটে।

তামিমের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। তার বাবা আনোয়ার হোসেন পেশায় রিকশাচালক। পরিবারসহ তারা বর্তমানে মিরপুর আনসার ক্যাম্প বিহারী পাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। তামিম স্থানীয় একটি মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়ে।

শিশুটির মা নার্গিস আক্তার বলেন, ‘আমি বাসাবাড়িতে কাজ করতে গিয়েছিলাম। আমার ছেলে তামিম সকালে খেলতে বের হয়। পরে জানতে পারি, বিহারী পাড়া মসজিদের অদূরে ময়লার স্তূপের পাশে পড়ে থাকা একটি বস্তুর মতো জিনিস সে হাতে নেওয়া মাত্রই তা বিস্ফোরিত হয়। এতে ওর ডান হাত ও পেট গুরুতরভাবে দগ্ধ হয়েছে। পরে তামিমকে উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।’

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটি বর্তমানে চিকিৎসাধীন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, তার অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে বলেও জানান তিনি।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের