স্কুল-কলেজে শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৫, ১৫:৫৩আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৬:১৫

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সুপারিশ না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত ১৬,২১৩ জনকে নিয়োগের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান করছেন এসব চাকরিপ্রার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করবেন বলে জানিয়েছেন তারা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, তারা সতর্ক অবস্থানে থেকে আপাতত শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আন্দোলনকারীদের সরিয়ে দিতে কোনও পদেক্ষপ এখনও নেওয়া হয়নি।

আন্দোলনরত কয়েকজন বাংলা ট্রিবিউনকে জানান, নীতিমালা পরিবর্তনের আগে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে প্রয়োজন অনুযায়ী শূন্য পদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাইকে নিয়োগ তাদের অন্যতম দাবি।

ফিরোজ আহমেদ নামে একজন আন্দোলনকারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যে ১৬২১৩ জন সুপারিশ পায়নি তাদের সুপারিশ পাওয়ার দাবিতেই এই আন্দোলন।’

আরিফুল ইসলাম নামে একজন বাংলা ট্রিবিউনকে জানান, তাদের একটি প্রতিনিধিদল সচিবালয় গেছেন। তারা ফেরার পর পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে।

আন্দোলনকারী ও পুলিশ উভয়পক্ষের সঙ্গে সাথে কথা বলে জানা গেছে, শাহবাগে এখনও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

/এসএন/এসএনএস/এম/
সম্পর্কিত
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন