যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৫, ১৭:১০আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। সোমবার (১৩ অক্টোবর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

আহত দুই যুবক হলেন মো. তুহিন (২৬) ও আব্দুল হাকিম মিয়া (২৫)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, “ভোরের দিকে কুতুবখালী এলাকায় ছিনতাইয়ের চেষ্টার সময় স্থানীয়রা দুই যুবককে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢামেকে পাঠায়।”

তিনি আরও বলেন, ‘‘হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনাটির আইনি প্রক্রিয়া চলমান।”

স্থানীয়রা জানিয়েছেন, ভোর রাতে দুই যুবক ওই এলাকায় মোটরসাইকেল আরোহীর পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করলে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে তাদের আটক করে। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেওয়া হয়।

/এবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী