৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে হবে: বিটিআরসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৫, ২১:৪৪আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ২১:৪৪

কোনও ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ১০টির বেশি মোবাইল সিম থাকা যাবে না। থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে বাতিল করতে হবে। না হলে কমিশন নিজ উদ্যোগে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে। 

সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসি’র ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমকার্ডগুলো ৩০ অক্টোবর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করুন। যেসব গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে ব্যর্থ হবেন, তাদের ক্ষেত্রে কমিশন দৈবচয়নভিত্তিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলোর নিবন্ধন বাতিল হবে। মোবাইল থেকে 16001# নম্বরে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে গ্রাহকরা তাদের নামে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে পারবেন।

বিটিআরসি’র এই উদ্যোগের লক্ষ্য হলো

  • অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা জোরদার করা
  • নকল বা অচিহ্নিত সিমের ব্যবহার বন্ধ করা এবং
  • ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করা।

উল্লেখ্য, দেশে বর্তমানে নিবন্ধিত সিমের সংখ্যা ১৮ কোটি ৮৬ লাখ ৪০ হাজার।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
শুধু জীবাণু নয়, বাথরুমে মোবাইল ব্যবহারে বাড়তে পারে আরও ঝুঁকি
মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি নির্ণয়ে হাইকোর্টের নির্দেশ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের