সেই অপূর্ব পাল ৫ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৫, ১৬:১১আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৭:২৩

কোরআন ‘অবমাননার’ অভিযোগে গ্রেফতার ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ অক্টোবর)  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। কোরআন অবমাননার ঘটনায় ভাটারা থানার এসআই চাঁদ মিয়া ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশনের বিভাগের উপপরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, “এ আসামি কোরআন অবমাননার সঙ্গে জড়িত বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসাবাদে অপূর্ব পাল স্বীকার করেছে— মুসলিম ধর্মাবলম্বীর পবিত্র গ্রন্থ কোরআন হাতে করে নিয়ে এসে সবার সামনে ফ্লোরের ওপর ফেলে পদদলিত করে ধর্ম বিশ্বাসের প্রতি অবমাননাসহ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছেন।’’

আবেদনে বলা হয়, “মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ আসামির সঙ্গে আর কে কে জড়িত, কেন সে এ ঘটনা ঘটিয়েছে, সেজন্য তাকে ১০ দিনের পুলিশ রিমান্ডের প্রয়োজন।’’

কিছুই মনে নেই, মাঝে মাঝেই ভুলে যাই

আদালতে বিচারকের এক প্রশ্নের জবাবে অপূর্ব পাল বলেন, ‘‘এ ঘটনা যখন হয়েছে, তখনকার কোনও কিছুই আমার মনে নেই। আমি মাঝে মাঝেই ভুলে যাই।’’

বিচারক জানতে চান, আপনার কিছু বলার আছে?

অপূর্ব বলেন, ‘‘আমার পেছনে কেউ নেই। এ ঘটনা যখন হয়েছে, তখনকার কোনও কিছুই আমার মনে নেই। আমি মাঝে মাঝে ভুলে যাই। একদিন মসজিদে ঢোকার পর মিম্বারে জুতা রেখেছিলাম। মোয়াজ্জিন আমাকে জুতা রাখার কথা জিজ্ঞেস করেছেন। কিন্তু আমার কিছু মনে নেই। মাঝে মাঝেই বিভিন্ন বিষয় ভুলে যাই।’’

কোরআন অবমাননার ঘটনায় ৫ অক্টোবর ভাটারা থানার উপপরিদর্শক হাসমত আলী মামলাটি দায়ের করেন। ওই দিনই অপূর্বকে কারাগারে পাঠানো হয়।

ঘটনার শুরু যেভাবে

এর আগে ৪ অক্টোবর রাতে কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে,  এতে অপূর্ব পাল কোরআন অবমাননা করেছেন বলে বিভিন্ন পোস্টে অভিযোগ তোলা হয়। ওই শিক্ষার্থীর ফেসবুক পোস্ট শেয়ার করে তাকে গ্রেফতারের দাবিও জানানো হয়। এর মধ্যেই রাত ১টার দিকে অপূর্ব পালের বাসার সামনে জড়ো হতে থাকেন ক্ষুব্ধ অনেকেই।

খবর পেয়ে সেখানে গিয়ে ওই শিক্ষার্থীকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে ভাটারা থানা পুলিশ। প্রথমে তাকে আটক করতে স্থানীয়দের সহায়তা চায় পুলিশ, জনতার তরফেও পুলিশকে সহায়তার আশ্বাস দেওয়া হয়।

একপর্যায়ে পুলিশ অপূর্বকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে উত্তেজিত জনতা অপূর্বকে মারধর শুরু করে। জনতাকে শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের ওপরও ক্ষিপ্ত হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে বাড়তি পুলিশ সদস্য ডেকে নেওয়া হয়।

প্রসঙ্গত,  অপূর্ব পাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের বহিষ্কৃত শিক্ষার্থী বলে জানান এ বিভাগের প্রভাষক আসিফ বিন আলী।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ