মিরপুরে আগুন: ৯ জনের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৫, ১৬:১৯আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৭:২৬

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কসমি ফার্মা নামে একটি ক্যামিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্যামিক্যাল গোডাউনের পাশের সরদার গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার দোতলা ও তিনতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিকাল ৪টার দিকে আগুনের ঘটনাস্থল থেকে সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে একটি ক্যামিক্যালের গোডাউন রয়েছে। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আমাদের অনেক বেগ পেতে হচ্ছে। এটা কোনও সাধারণ আগুন নয়। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যা আরও বাড়তে পারে। এছাড়া দগ্ধ অবস্থায় আরও ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে বর্তমানে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। তবে বিপুল পরিমাণে ক্যামিক্যাল থাকায় আরও কিছুটা সময় লাগবে।’ 

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। পৌনে ১২টার মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
আনসার সদস্যের তৎপরতায় মতিঝিলে ঠেকানো যায় বড় দুর্ঘটনা 
রাজধানীতে গু‌লি‌তে যুবদল কর্মী নিহত, আহত ২
মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি
সর্বশেষ খবর
খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়ের শঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়ের শঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
ছাত্র আন্দোলন রুখতে রাতে মদের দোকান বন্ধের নির্দেশ ভারতে! 
ছাত্র আন্দোলন রুখতে রাতে মদের দোকান বন্ধের নির্দেশ ভারতে! 
যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হলেন আইসিসির চিফ প্রসিকিউটর 
যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হলেন আইসিসির চিফ প্রসিকিউটর 
প্রথমবার রথ দেখতে এলাম, সবাই যাতে সুখে থাকতে পারে সেই কামনা করেছি
প্রথমবার রথ দেখতে এলাম, সবাই যাতে সুখে থাকতে পারে সেই কামনা করেছি
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’