খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়ের শঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত 

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ০৭:৪১ আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১০:৩৫

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঝড়ো হাওয়ার পূর্বাভাস থাকায় উদ্ভূত পরিস্থিতিতে উল্লিখিত ৭টি অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানতার সঙ্গে চলাচল করতে এবং সতর্ক বার্তা মেনে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। 

/এসটি/ 
সম্পর্কিত
শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, উপকূল অতিক্রম করতে পারে বুধবার
পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১২ নম্বরে ঢাকা
সর্বশেষ খবর
আদালত থেকে ফেরার পথে ব্যবসায়ী নেতাকে দিনদুপুরে গুলি
আদালত থেকে ফেরার পথে ব্যবসায়ী নেতাকে দিনদুপুরে গুলি
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, নিহত ১
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, নিহত ১
ঢাকা-চট্টগ্রামে বিদ্যুৎ বিভ্রাট: কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি
ঢাকা-চট্টগ্রামে বিদ্যুৎ বিভ্রাট: কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি
‘জয় বাংলা’ স্লোগান নিয়ে সিপিবি নেতাদের মধ্যে কী চলছে
‘জয় বাংলা’ স্লোগান নিয়ে সিপিবি নেতাদের মধ্যে কী চলছে
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে