ঢাকায় জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৫, ২১:১০আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ২১:২৯

বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিম জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সোমবার সন্ধ্যায় এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় জাতিসংঘ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতা, কূটনীতিক, সুশীল সমাজের সদস্য, যুব প্রতিনিধি, গণমাধ্যম ও জাতিসংঘের সহকর্মীরা আট দশকের বৈশ্বিক সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা জাতিসংঘ অফিস।

অনুষ্ঠানে সাম্প্রতিক রাজনৈতিক রূপান্তরসহ বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরা হয়। ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের যুব নেতাদের এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তার নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক সংস্কার এবং বহুপাক্ষিকতার প্রতি প্রতিশ্রুতির জন্য বিশেষ শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস জাতিসংঘের প্রতিশ্রুতি বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টার সমর্থনে অতিথিদের উপস্থিতি এবং অবিচল অংশীদারিত্বের জন্য ধন্যবাদ জানান। লুইস বলেন, ‘জাতিসংঘের কান্ট্রি টিম সাম্প্রতিক এই উত্তরণসহ বহু দশক ধরে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর সৌভাগ্য অর্জন করেছে।’

সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গুয়েন লুইস এবং জাতিসংঘের সঙ্গে বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সহযোগিতার কথা তুলে ধরেন।

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জাতিসংঘের নীতিগত সমর্থনের প্রশংসা করেন, যা বাংলাদেশের জনগণের অধিকার ও আকাঙ্ক্ষাকে অন্য সব অগ্রাধিকারের উপরে রেখেছে।

জাতিসংঘের স্বেচ্ছাসেবক এবং দীর্ঘদিন ধরে কর্মরত জাতিসংঘের কর্মী সদস্যদের পাশাপাশি জাতিসংঘের কান্ট্রি টিমে নবনিযুক্ত প্রতিনিধিদের উপস্থিতি ছিল অনুষ্ঠানে।

/এসও/এমএইচআর/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের