মার্কিন বিশেষ দূতের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করলেন লুতফে সিদ্দিকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৫, ১৬:৫৫আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৬:৫৫

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউসে এই বৈঠক হয়। লুতফে সিদ্দিকী উষ্ণ অভ্যর্থনার জন্য এবং বৈঠকে অনুষ্ঠিত ফলপ্রসূ ও বিস্তৃত আলোচনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্প্রতি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এবং বিশেষ দূত লুতফে সিদ্দিকি বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, শ্রম বাজারের উন্নয়নসহ অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেছেন। এছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক, নির্বাচনী প্রক্রিয়া, ভুল তথ্যের ঝুঁকি এবং যোগাযোগের উন্মুক্ত ও প্রত্যক্ষ চ্যানেল বজায় রাখার গুরুত্ব নিয়েও তারা আলোচনা করেছেন।

বিশেষ দূত লুৎফি সিদ্দিকী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে রাষ্ট্রদূত গোরের সদয় বক্তব্যের প্রশংসা করেন এবং দ্বিপক্ষীয় ও আঞ্চলিক অংশীদারিত্ব গভীর করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।  তিনি রাষ্ট্রদূত গোরকে অদূর ভবিষ্যতে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

/এসও/এমএইচআর/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী