শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৫, ১৫:২০ আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৭:১৯

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লেগেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া পথে রয়েছে আরও ৫টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।

আগুনের কারণে শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত রয়েছে।

বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট, নৌ বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন

কাওছার মাহমুদ বলেন, সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কার্যক্রম শেষে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে।

ফায়ার সার্ভিস সদর দফরতরের কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের বলেন, আমরা দুপুর আড়াইটার দিকে আগুনের খবর পাই। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে। এছাড়া পথে রয়েছে আরও ৫টি ইউনিট।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, একটি ইন্সিডেন্ট হয়েছে। আমরা সবাই মিলে কাজ করছি। এখানে বিমান বাহিনীর ফায়ার ইউনিটও কাজ করছে। আমরা পরে এ বিষয়ে বিস্তারিত জানাবো।

/আইএ/আরকে/
সম্পর্কিত
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের ইনানীতে রিসোর্টের সংখ্যা জানে না প্রশাসন, অনুমোদন দিলো কে?
সর্বশেষ খবর
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা