পূর্বাচলে ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ও ট্রাফিক ডিভিশনের পুলিশ ব্যারাক উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ অক্টোবর ২০২৫, ১৬:২৭আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৬:২৭

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক ডিভিশনের জন্য নির্মিত পুলিশ ব্যারাকের উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় পূর্বাচলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ ব্যারাকের উদ্বোধন করেন তিনি।  

বহুতল এ ভবনে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক ডিভিশনের প্রায় ৭০০ জন পুলিশ সদস্যের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে ডিএমপির ফোর্সের আবাসনসংক্রান্ত দীর্ঘদিনের সীমাবদ্ধতা কিছুটা লাঘব হবে বলে জানানো হয়।

উদ্বোধনের পর ডিএমপি কমিশনার নতুন ব্যারাকটি পরিদর্শন করেন এবং উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। 

এ সময় তিনি বলেন, ‘এই ব্যারাকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা মানসম্মতভাবে থাকতে পারবেন। এতে তাদের মনোবল আরও বৃদ্ধি পাবে, যা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে’

তিনি আরও বলেন, ‘আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে। পাশাপাশি জনগণের সেবায় নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: ওসির পর প্রত্যাহার গুলশানের ডিসিও
গুলশান থানার ওসি দাউদ হোসেন প্রত্যাহার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮, মামলা ৫০
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর