কার্গো ভিলেজের আগুন পরিকল্পিত: কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৯ অক্টোবর ২০২৫, ১৫:০৩আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৫:০৩

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন পরিকল্পিত বলে সন্দেহ প্রকাশ করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন।

তারা বলছে, এই অগ্নিকাণ্ড দেশের শিল্পকারখানা, আমদানি-রফতানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে জাতীয় অর্থনীতিকে অচল করার একটি নীলনকশার অংশ হতে পারে।

রবিবার (১৯ অক্টোবর) সংগঠনের সভাপতি মিজানুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

মিজানুর রহমান বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা দরকার। পাশাপাশি দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

বাকি দাবিগুলোর মধ্যে রযেছে, ব্যবসায়ীদের ক্ষতি পূরণের পদক্ষেপ নেওয়া এবং জরুরি ভিত্তিতে আমদানি পণ্যের নির্মাণাধীন গুদাম অস্থায়ীভাবে চালু করা।

ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমদানি পণ্যের গুদামে সংরক্ষিত সব পণ্য ভস্মীভূত হয়েছে। কিছু পণ্য অবিকৃত দেখা গেলেও তাপ ও ধোঁয়ার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আগুন লাগার পর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করতে অনেকটাই ব্যর্থ।’

ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করে, ঘটনাটি অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত করার পরিকল্পিত অপচেষ্টার অংশ কিনা, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

/আইএ/এম/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম