কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা মুনাফ ফের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ অক্টোবর ২০২৫, ২২:৪২আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ২২:৪২

সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর শেরে বাংলা নগর থানার মামলায় কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল মুনাফের (৩৫) পুনরায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, ৩ দিনের রিমান্ড শেষে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এএসএম সাইদুজ্জামান পুনরায় তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত ১৮ অক্টোবর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে আজ পুনরায় আদালতে হাজির করা হয়। 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে ৩০ থেকে ৪০ জন রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন শিশু মেলার পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে জয় বাংলা স্লোগান দিয়ে প্রধান উপদেষ্টা ইউনূসের পদত্যাগের দাবিতে মিছিল করে। পুলিশ তাদের গ্রেফতার করতে গেলে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনায় ওই দিনই রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা হয়।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের