দুদকের মামলায় কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৫, ১৮:১৮আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৮:১৮

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামার এ কে এম শামছুজ্জামানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এ আদেশ দেন।

দুদকের আদালত প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা থাকায় তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

কারাগারে রাখার আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামার এ কে এম শামছুজ্জামানের নামে ৯৯ লাখ ৯৩ হাজার ৪৭৭ টাকা মূল্যের সম্পদের মধ্যে সম্পদ বিবরণীতে ৮ লাখ ৭৪ হাজার টাকার সম্পদ গোপন করেছেন। জ্ঞাত আয়বহির্ভূত ৭৫ লাখ ৬৪ হাজার ৯৫ টাকার সম্পদ অর্জন করেছেন৷ সেজন্য দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(১) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

/এনএইচ/এম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি