অ্যাগ্রি-ফুড পাইওনিয়ারস অ্যাওয়ার্ডে ভূষিত আবদুল আউয়াল মিন্টু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৫, ০০:৪৮আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:৩৪

৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন ২০২৫ সালের টপ অ্যাগ্রি-ফুড পাইওনিয়ারস তালিকা প্রকাশ করেছে। ২৭টি দেশের এই অগ্রদূতদের একজন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু।

কৃষি ও বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে পরিবর্তনের নেতৃত্ব দেওয়ায় এ সম্মাননা দেওয়া হয়।

অ‍্যাওয়ার্ডের ঘোষণায় ওয়েবসাইটে বলা হয়, ১৯৯০-এর দশক পর্যন্ত বাংলাদেশে মানসম্মত বীজ উৎপাদন ও সরবরাহের ঘাটতি ছিল, যার ফলে ফলন ছিল কম। খাদ্য নিরাপত্তা বাড়াতে ভালো মানের বীজের প্রয়োজনীয়তা উপলব্ধি করে মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আউয়াল ১৯৯৫ সালে লাল তীর সিড লিমিটেড প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের মোট বীজের চাহিদার প্রায় ৩০ শতাংশ সরবরাহ করে।

প্রান্তিক কৃষকদের পুষ্টি ও আয় বৃদ্ধি করতে আউয়াল ধাননির্ভর কৃষি ব্যবস্থায় শাকসবজি চাষ চালু করে ফসলের বহুমুখীকরণের উদ্যোগ নেন। দারিদ্র্যের চক্র ভাঙতে ক্ষুদ্র কৃষকদের প্রয়োজন উচ্চমানের বীজ, যা ফলন ও আয়— উভয়ই বৃদ্ধি করে।

ঘোষণায় আরও বলা হয়, কৃষকদের সঙ্গে আবদুল আউয়াল মিন্টুর নিয়মিত যোগাযোগ, বিভিন্ন সভা ও জ্ঞান-বিনিময় কর্মসূচির মাধ্যমে গবাদিপশুরও উৎপাদনশীলতা বেড়েছে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বৃদ্ধিতে নিরলস প্রচেষ্টার মাধ‍্যমে তিনি বাংলাদেশের কৃষি খাতে অনন‍্য অবদান রেখেছেন।

/ইউআই/এমএএ/
সম্পর্কিত
সারের ডিলার হতে চান হাজারো লোক, আবেদনের হিড়িক
সার সংকটের আড়ালে এক জেলার কৃষকের ৩৭৫ কোটি যাচ্ছে কাদের পকেটে?
সরকার বলছে সার আছে, কৃষক পাচ্ছেন না: সংকট কোথায়?
সর্বশেষ খবর
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা