৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান

স্পোর্টস ডেস্ক 
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২

জার্মান বুন্দেসলিগায় বড় ধরনের অঘটন ঘটিয়েছে সদ্য লিগে উঠে আসা শালকে ০৪। ঘরের মাঠ গেলসেনকির্খেনে দারুণ সুশৃঙ্খল রক্ষণভাগ দিয়ে বায়ার্ন মিউনিখের মতো তারকাখচিত দলকে ০-০ গোলে রুখে দিয়েছে তারা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫৯ ম্যাচের মধ্যে এবারই প্রথম কোনও গোল ছাড়া ম্যাচ শেষ করলো বায়ার্ন মিউনিখ।

দিয়াজের ভুল ও কিয়াসের দেয়াল 

ভিনসেন্ট কম্পানির অধীনে ভিএফবি স্টুটগার্টকে ৫-১ ব্যবধানে উড়িয়ে মৌসুম শুরু করা বায়ার্ন এই ম্যাচে হ্যারি কেইন ও মাইকেল ওলিসকে বেঞ্চে রেখে নামলে ছন্দহীন ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধে লুইস দিয়াজ শালকে গোলরক্ষক লরিস কারিয়াসকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধেও দিয়াজের একটি চিপ শট গোললাইন থেকে ক্লিয়ার করে শালকের ডিফেন্ডাররা।

বিরতির পর হ্যারি কেইন এবং ম্যাচের শেষ ৩৫ মিনিটে জামাল মুসিয়ালা ও মাইকেল ওলিস মাঠে নামলে আক্রমণের ধার বাড়ে বায়ার্নের। ম্যাচের শেষ মুহূর্তে হ্যারি কেইনের একটি নিশ্চিত গোলমুখী দূরপাল্লার শট দুর্দান্তভাবে এক আঙুলের স্পর্শে সেভ করেন শালকে গোলরক্ষক লরিস কারিয়াস।

কেইনের রেকর্ড থামল ২১তম দলে 

বুন্দেসলিগায় নিজের ৯৬তম ম্যাচে মাঠে নেমেছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। এর আগে মুখোমুখি হওয়া ২০টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করার অবিশ্বাস্য রেকর্ড ছিল তার। তবে ২১তম প্রতিপক্ষ হিসেবে শালকের বিপক্ষে তিনি জাল খুঁজে পেতে ব্যর্থ হন। বুন্দেসলিগায় ১০০ গোলের দ্রুততম রেকর্ডের (১২৯ ম্যাচ) মাইলফলক থেকে এখন মাত্র ২ গোল দূরে রয়েছেন তিনি।

দুই বছর পর শীর্ষস্থান হাতছাড়া 

শালকের কাছে পয়েন্ট হারানোর ফলে দীর্ঘ ৬৭টি ম্যাচডে অর্থাৎ প্রায় দুই বছর পর বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে নিচে নেমে গেলো বায়ার্ন মিউনিখ।

আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে নরওয়ের ক্লাব বোডো-গ্লিমটের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। এরপর ১৩ সেপ্টেম্বর বুন্দেসলিগার আরেক নবাগত দল এলভার্সবার্গের বিপক্ষে মাঠে নামবে ভিনসেন্ট কম্পানির শিষ্যরা।

/এসটি/ 
সম্পর্কিত
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
বিশ্বকাপ জয়ী স্পেনের ডিফেন্ডারের হঠাৎ অবসর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক