ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৩ অক্টোবর ২০২৫, ১৩:২৮আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১৪:৪৪

নিরাপদ সড়কের দাবিসহ পাঁচ দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে গেছে এই সড়কে যানবাহন চলাচল। আশেপাশের সড়কেও দেখা দিয়েছে তীব্র যানজট।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে দেন।

জানা গেছে, দুইদিন আগে ফার্মগেট এলাকায় ট্রাকচাপায় সিফাত নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা (ছবি: নাসিরুল ইসলাম)

এ সময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন, দাবিগুলো হলো-

সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

ফুটপাত থেকে সকল অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।

নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে।

দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল-ক্রসিং থেকে গির্জা পর্যন্ত এই রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের সন্নিকটে তিনটি স্পিডব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।

সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে (ছবি: নাসিরুল ইসলাম)

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি।’

সিফাত নামে এক যুবকের নিহতের বিষয়ে ডিসি বলেন, ‘ট্রাকচাপায় ফার্মগেট এলাকার একটি প্রতিষ্ঠানের কর্মচারী সিফাত নিহতের ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেফতারে কাজ করছি।’

এর আগে গতকাল মঙ্গলবারও একই দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

 

/আইএ/এম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম