শহিদুল আলমের সম্মানে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের নৈশভোজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৫, ১৫:৪৫আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১৫:৪৫

বিশিষ্ট ফটো সাংবাদিক এবং দ্রিক পিকচার লাইব্রেরির প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলমের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান। মঙ্গলবার (২১ অক্টোবর) ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বাসভবনে ওই আয়োজন করা হয়।  

বিভিন্ন এক্টিভিস্ট, সাংবাদিক এবং মিডিয়া পেশাদাররা যারা গাজা অবরোধ ভাঙতে যাত্রা করা ফ্লোটিলাগুলিতে যোগ দিয়েছিলেন তারাও এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফিলিস্তিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে আরব, মুসলিম, ইউরোপীয় ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফ্লোটিলার সব সদস্যের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রদূত রামাদান ফিলিস্তিনের স্বাধীনতা, মর্যাদা ও সংহতির সার্বজনীন মূল্যবোধের প্রতি সাহস, সহমর্মিতার জন্য যারা অংশ নিয়েছিলেন তাদের প্রতি গভীর প্রশংসা প্রকাশ করে অনুষ্ঠানের শেষে ফিলিস্তিন মুক্ত হবে এমন একটি অভিন্ন আশা পুনর্ব্যক্ত করেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল
গাজার ৭০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
যৌন সহিংসতার ‘কালো তালিকায়’ ইসরায়েলকে অন্তর্ভুক্ত করলো জাতিসংঘ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান