কদমতলীতে ছুরিকাঘাতে আহত পোশাককর্মীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৫, ১৬:৪৩আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৬:৪৩

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে আহত পোশাককর্মী রিতা আক্তার জান্নাতের (১৮) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে তিনি মারা যান। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

জান্নাত পটুয়াখালীর বাউফল উপজেলার কলতা গ্রামের মৃত ছোবাহান খার মেয়ে। বর্তমানে জুরাইন আলম মার্কেট এলাকায় থাকতেন।

জান্নাতের দুলাভাই জাহিদ মৃধা বলেন, গত ১৯ অক্টোবর সকাল পৌনে ৮টার দিকে অফিসে যাওয়ার পথে কদমতলী থানার জুরাইনে এক যুবক জান্নাতের পথরোধ করে। রিতার গলায় ও পেটে ছুরিকাঘাত করে সে। পরে শাহিন নামে এক পথচারীসহ কয়েকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, জান্নাতের আগের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। আবার শুনেছি স্টিল মিলের শ্রমিক মো. বাপ্পির সঙ্গে তার বিয়ে হয়। যে যুবক ছুরিকাঘাত করে সেও জান্নাতকে বিয়ে করতে চেয়েছিল। রাজি না হওয়াতে ছুরিকাঘাত করে সে।

তিনি বলেন, ছুরিকাঘাতকারীকে আমরা চিনি না, নামও জানি না। ওই ঘটনায় স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

/ এআইবি/এসএনএস/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের