বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৫, ১৮:২১আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৮:২১

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধীনে মনোযত্ন আউটডোর কাউন্সেলিং সেন্টার এ আয়োজন করে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৪টায় অনলাইনে আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— ‘দূর্যোগ ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত সেবা প্রাপ্তি’।

ওয়েবিনারটি পরিচালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক এবং আন্তর্জাতিক আসক্তি বিশেষজ্ঞ ইকবাল মাসুদ। এতে আলোচক হিসেবে ছিলেন– বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির সাইকোথেরাপি উইংয়ের প্রধান অধ্যাপক ডা. সুলতানা আলগিন, বিকেএসপির সাবেক ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর ও সিনিয়র রিসার্চ অফিসার নুসরাত শারমিন, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের আবাসিক সাইকিয়াট্রিস্ট ডা. মো. রাহানুল ইসলাম এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সিনিয়র সাইকোলজিস্ট ও মনোযত্ন সেন্টারের ফোকাল রাখী গাঙ্গুলী।

আলোচকরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ, সংঘাত ও মহামারির সময় মানসিক স্বাস্থ্যের সহায়তা নিশ্চিত করা জরুরি। এসব পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবা সবার জন্য সহজলভ্য করা, মানসিক অবনতি রোধ করা এবং দীর্ঘমেয়াদি ক্ষতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তারা আরও উল্লেখ করেন, দূর্যোগ ও জরুরি অবস্থা শুধু আমাদের পরিবেশ ও জীবনযাত্রায় নয়, মানসিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব ফেলে। তাই ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সেবাদাতা ও প্রত্যক্ষদর্শী সবার মানসিক সুরক্ষা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

/এবি/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের