ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে আতঙ্ক সৃষ্টি, একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৫, ১৪:৪৯আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১৪:৪৯

রাজধানীর উত্তরায় মিছিলে অংশ নিয়ে ডামি (খেলনা) রাইফেল প্রদর্শনের অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী (৪৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানা-পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে তুরাগ থানার খালপাড় পুলিশ বক্সের পাশে পাকা রাস্তায় কয়েকজন ব্যক্তি মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিছিলে অস্ত্র প্রদর্শনকারী মুজাহিদুল ইসলাম চৌধুরীকে শনাক্ত করে পুলিশ।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তুরাগ থানা-পুলিশ একটি ডামি রাইফেলসহ মুজাহিদুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মুজাহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

 

 

/এবি/আরকে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি