আত্মসমর্পণ করে জামিন পেলেন গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৬ অক্টোবর ২০২৫, ১২:৫০আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৪:০৪

প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা মামলায় গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিনজন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। 

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে আইনজীবীর মাধ্যমে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া অন্য দুজন হলেন- গ্রামীণ ফোনের,ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক, চিফ হিউম্যান রিসোর্স অফিসার (চিফ সিএইচআরও)  সাইয়িদা হোসেন।

আসামি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর গ্রামীণ ফোনের সাবেক কর্মী রাকিবুল আজম বাদী হয়ে মামলাটি করেন। আদালত আসামিদের ২৬ অক্টোবর হাজির হতে সমন জারি করেন। সমন পেয়ে আজ আসামিরা আদালতে হাজির হন।

মামলার অভিযোগ বলা হয়েছে, ২০০৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গ্রামীণ ফোন কোম্পানি লিমিটেডে চাকরি করেন রাকিবুল আজম। চাকরিরত অবস্থায় ২০১০ সাল থেকে ২০১২ পর্যন্ত আউটসোর্সিংয়ের রক্ষিত টাকা কর্মচারীদের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই আউটসোর্সিংয়ের কাজের জন্য কোম্পানির কাছে বাদীর ৮ লাখ ২৮ হাজার ৯৯৮ টাকা পাওনা হয়। গতবছরের ১০ নভেম্বর বাদীকে তার পাওনা টাকা দেওয়ার জন্য ডাকা হয়। বাদী তার পাওনা টাকা আনতে গেলে আসামিরা তার কাছে তিনশত টাকার স্ট্যাম্পে সই নেওয়া হয়। এরপর আসামিরা ওই টাকা ফেরত না দিয়ে ভিন্নভাবে প্রতারণা করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

/এনএইচ/এম/
সম্পর্কিত
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই