বিমানবন্দর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৫, ১৭:০৭আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৭:০৭

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশের সহায়তায় এ অভিযান চালায়।

সেনাবাহিনী জানায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অস্ত্র ও বিস্ফোরক পাচারের আশঙ্কায় অভিযানটি চালানো হয়। পরিকল্পনা অনুযায়ী ট্রেনের তিনটি নির্দিষ্ট বগি তল্লাশি করে একটি বগি থেকে আটটি বিদেশি পিস্তল, ১৪টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২ দশমিক ৩৮৭ কেজি গান পাউডার এবং ২ দশমিক ২২৮ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কমলাপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

/এবি/আরকে/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের