ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলা ট্রিবিউনের শুভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ অক্টোবর ২০২৫, ০০:৪৯আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০১:৪৩

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আতিক হাসান শুভ। আলোচিত সংবাদ ক্যাটাগরিতে ‘একটা মুরগি কেনার মুরোদ নাই, শার্ট-প্যান্ট পরে ভাব দেখাইতে আইছে’ শিরোনামের প্রতিবেদনের জন্য এ পুরস্কার পান তিনি।

শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান লেকশোর হাইটস হোটেলে এ পুরস্কার দেওয়া হয়। ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) আয়োজনে দ্বিতীয় আসরে দেশের সেরা অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিক, নির্মাতা ও উদ্যোক্তাদের এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে আরও ২৬ জন সাংবাদিক এই পুরস্কার পেয়েছেন। জুরি স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হয় ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ডিজিটাল মিডিয়ার মানোন্নয়ন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং মিডিয়া উদ্যোক্তাদের উৎসাহ দিতে কাজ করছে ডিজিটাল মিডিয়া ফোরাম। প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বিকাশ ও নৈতিক ডিজিটাল রিপোর্টিং সংস্কৃতি গড়ে তুলতে এই অ্যাওয়ার্ড ভূমিকা রাখবে।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক ড. রাশিদ আহমেদ হোসাইনিসহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. তৃণা ইসলাম ও ফয়সাল তিতুমীর।

যে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন আতিক হাসান শুভ

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের